বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >> / ১৯১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ

লুৎফর রহমান নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এলাঙ্গী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে নিজের মাথা নিজেই কেটে প্রতিপক্ষের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তের নাম নাজিম উদ্দীন, বয়স ৭৩।

গত ৯ মে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নাজিম উদ্দীন। মামলায় তিনি দাবি করেন, একই গ্রামের চারজন তার ওপর দুই দফায় হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে। তবে স্থানীয়দের দাবি, ঘটনাটি সম্পূর্ণ সাজানো এবং বাস্তবে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গোলাম রব্বানীর ছেলে ফারুক হোসেন ও তার ভাইদের সঙ্গে নাজিম উদ্দীনের দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। ১৯৯১ সালে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে ৩৩ শতাংশ জমি দলিল করেন নাজিম উদ্দীন, যার মধ্যে ১৫ শতাংশ ছিল গোলাম রব্বানীর মালিকানাধীন। বর্তমানে সেই জমি উদ্ধারে উচ্চ আদালতে মামলা চলছে।

ভুক্তভোগী ফারুক হোসেন অভিযোগ করেন, “আমাদের জমি দখল করেই তিনি স্কুল করেছেন। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় তিনি নিজেই মাথায় আঘাত করে নাটক সাজিয়েছেন এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।”

স্থানীয়দের প্রতিবাদ

এলাকার বাসিন্দারা বলেন, ৯ মে নাজিম উদ্দীনের ওপর কোনো হামলা হয়নি। কেউ তাকে আহত অবস্থায় দেখেননি বা হাসপাতালে নিতে দেখেননি। বরং তিনি নিজেই শহরে গিয়ে মাথায় আঘাত করে হাসপাতালে ভর্তি হন এবং পরে থানায় অভিযোগ করেন।

আলম শেখ, তুযাম শেখ ও রব্বানীসহ স্থানীয়রা বলেন, “নাজিম উদ্দীন এলাকায় একজন বিতর্কিত ব্যক্তি। তিনি প্রভাব খাটিয়ে লাঠিয়াল দিয়ে জমি দখল করেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এলাকার কারও সঙ্গে তার সামাজিক সম্পর্ক নেই।

মামলার অভিযোগ

মামলার এজাহারে নাজিম উদ্দীন দাবি করেন, ৯ মে সকাল সাড়ে ৬টা ও সন্ধ্যা ৭টার দিকে প্রতিপক্ষরা দলবদ্ধভাবে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তবে ওইদিন কোনো হামলার ঘটনা ঘটেছে—এমন প্রমাণ মেলেনি বলে স্থানীয়দের বক্তব্য। মামলার স্বাক্ষীদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সত্য উদঘাটনে তদন্ত জরুরি

ভুক্তভোগীরা মামলাটি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। ফারুক হোসেন বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিরপেক্ষ তদন্ত হলে প্রমাণ হবে, নাজিম উদ্দীনই মামলার নেপথ্য ষড়যন্ত্রকারী।

এখন দেখার বিষয়, প্রশাসন তদন্তে কী ফলাফল তুলে ধরে এবং এই নাটকীয় মামলার আসল সত্য কতটা দ্রুত উদঘাটন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর