শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: তাড়াশে ঘাতকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক >> / ২৪৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চাঞ্চল্যকর ত্রয়ী হত্যা মামলায় মামা, মামী ও মামাতো বোনকে নির্মমভাবে হত্যার দায়ে রাজীব কুমার ভৌমিক (৩৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল জানান, রাজীব ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের পর এই রায় কার্যকর করা হবে।

রাজীব কুমার ভৌমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি নিহত বিকাশ সরকারের আপন ভাগনে।

মামলার নথি অনুযায়ী, পারিবারিক আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি রাতের কোনো এক সময় তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) এবং দশম শ্রেণির শিক্ষার্থী কন্যা পারমিতা সরকার তুষি (১৫)-কে গলা কেটে হত্যা করেন রাজীব।

ঘটনার পরদিন নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে তাড়াশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে রাজীবের সঙ্গে নিহত বিকাশ সরকারের কথোপকথনের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে রাজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তদন্ত শেষে পুলিশ রাজীব কুমার ভৌমিককে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

এই নির্মম হত্যাকাণ্ড ও রায়ের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর