শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক >> / ৩৭৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি ব্যাটারি কারখানায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত এই সদস্যরা জেলার গাজীপুর ও সিরাজগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের ওহাব আলীর ছেলে ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে ইয়াকুব শাহ (২৩), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) এবং পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামাণিক (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি চাইনিজ কুড়াল, দুটি মোবাইল ফোন এবং একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির সময় ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতারের পর সোমবার বিকেলে পাঁচ আসামিকে আদালতে হাজির করা হলে তারা স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ রাতে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল এলাকায় অবস্থিত ‘ভাই ভাই ব্যাটারি কারখানায়’ একদল ডাকাত হামলা চালায়। প্রায় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রের মুখে কারখানার শ্রমিকদের জিম্মি করে। ডাকাতরা নগদ ৭০ হাজার টাকা, ১৪টি মোবাইল ফোন, একটি কাভার্ডভ্যান, ১০ টন পুরাতন ব্যাটারির প্লেট, ৩ টন সিসা এবং ১২০০ কেজি ব্যাটারির কানেক্টর লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ৮০ হাজার টাকা।

এই ঘটনায় কারখানার মালিক তাড়াশ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করে ডিবি পুলিশ।

সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর