শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

উল্লাপাড়ায় মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ গরু

নিজস্ব প্রতিবেদক >> / ২৪৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মশার কয়েল থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘরে থাকা আটটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক তফিজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো রাতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ তীব্র গরম অনুভব করে বাইরে বেরিয়ে আসেন এবং দেখতে পান গোয়ালঘরে আগুন ধরে গেছে।

তিনি দ্রুত চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের প্রচণ্ডতায় তারা সফল হতে পারেননি। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোয়ালঘরে থাকা সবকটি গরু পুড়ে মারা যায়।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার ছাইফুল ইসলাম জানান, মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে গরুগুলোকে আর বাঁচানো সম্ভব হয়নি।

কৃষক তফিজ উদ্দিনের দাবি, এই অগ্নিকাণ্ডে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর