শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

সলঙ্গায় দিনদুপুরে ছিনতাই: ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় হাসপাতালে

কালের বেলা ডেস্ক >> / ২৪৮ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

ছিনতাইকারীদের হামলায় সিরাজগঞ্জের সলঙ্গায় এক ব্যবসায়ী রক্তাক্ত হয়েছেন ছুরিকাঘাতের শিকার আফছার আলী (৩৬) বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মরিয়ম চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে, সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার বগুড়া-ঢাকা বাইপাস সড়কে। আহত আফছার আলী সলঙ্গা থানার রাধানগর গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, দোকানের কাজ শেষ করে সেহরি খাওয়ার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন আফছার আলী। পথে ধোপাকান্দি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা পেছন থেকে এসে তার বাম পাজরে ছুরিকাঘাত করে এবং হত্যার হুমকি দেয়। এরপর তার সঙ্গে থাকা নগদ ৪ হাজার টাকা ও একটি ব্যাটারি ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর