বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টা, মাদ্রাসায় যাওয়ার পথে আটক বৃদ্ধ

কালের বেলা ডেস্ক >> / ২৪৯ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

মাদ্রাসা যাওয়ার পথে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার কামারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলকুচি থানার এসআই আব্দুস সালাম অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তি, হাজী আব্দুস সালাম, ওই এলাকারই বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

এসআই আব্দুস সালামের ভাষ্যমতে, সকালে শিশুটি প্রতিদিনের মতো মাদ্রাসার পথে রওনা হলে আব্দুস সালাম তাকে বাড়ির কাছে ডেকে নেয়। পরে, কিছু অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি শিশুটিকে বাড়ির ভেতরে নেওয়ার চেষ্টা করেন এবং ধর্ষণের চেষ্টা চালান।

তবে, এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে। ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে।

এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর