শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের অভিযোগ!! প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>> / ২৭০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ

লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক>>

সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে মসজিদের পুকুর দখলের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদের আগপুকুড় পাড়ে ওই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসীর শতাধিক নারী পুরুষ অংশগ্রহন করে অভিযোগ করে বলেন, দীর্ঘ ৪০ বছর যাবৎ এই পুকুরটি মসজিদ ও কবরস্থানের উন্নয়ন কাজে ব্যবহার হচ্ছে। সম্প্রতি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলামের চাচাত ভাই ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: আব্দুল হান্নানের সহযোগীতায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিকর আলী ভুট্রর নেতৃত্বে জন্তিহার গ্রামের মো: নুরুল ইসলাম , মো: জহুরুল ইসলাম, আরিফুল ইসলাম ও জুয়েল রানা পুকুরটি দখল করে।

মানববন্ধনে মসজিদের পক্ষে অংশ নিয়ে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল আজিজ,শামিম হোসেন, নাজমা খাতুন, মোছা: মাজেদা বেগম বলেন, এই গ্রামে ৩টি সরকারি খাস পুকুর আছে। তার মধ্যে প্রায় ৪০ বছর ধরে ২টি পুকুর জন্তিহার উত্তরপাড়া জামে মসজিদ ভোগদখল করে আসছে। এবং আগপুকুরটি জন্তিহার দক্ষিণপাড়া জামে মসজিদ ভোগদখল করে আসছে। তারা আরো জানান, আগপুকুরটি উপজেলা ভুমি অফিস থেকে প্রতি বছর লীজ নিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হয়। কিন্ত গত কয়েকদিন আগে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুলফিকর আলী ভুট্র গং পুকুরটি দখল নেয়। এতে বাধা দিলে নিরহ এলাকাবাসীকে হুমকী ধামকি দেয়। এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তারা পুকুরটি মসজিদের দখলে রাখা ও নিরীহ এলাকাবাসীকে হয়রানী বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর