রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

এবারও নিউইয়র্কে মৌসুমীর জন্মদিন

বিনোদন প্রতিবেদক>> / ২০৪৫ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন

বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গেলো বছর অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এরমধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছে ছিলো এরমধ্যে একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেও বলে জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। এদিকে নিজের জন্মদিন উপলক্ষ্যে তেমন বিশেষ কোনো আয়োজন নেই মৌসুমী। মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজা’র খুউব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দিবো।

যদি সময় সুযোগ হয় হয়তো আশেপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করবো, একটা কেকও বানাবো। সঙ্গে ফাইজার নানী ও খালামনি (স্নিগ্ধা) আছেই। তাদেরকে নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করবো। তবে হ্যাঁ খুউব মিস করবো সানী আর ফারদিনকে। তারা এই মুহুর্তে সঙ্গে থাকলে হয়তো সময়টা আরো অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠতো।

আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত দর্শক’সহ সারা দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’ কবে নাগাদ দেশে ফিরতে পারেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ যখন সময় হবে তখনই ফিরবো। এরইমধ্যে দেশে একটা বার ঘুরে আসার ইচ্ছে ছিলো। কিন্তু শেষমেষ আর দেশে আসা হলোনা। তবে সবকিছু স্বাভাবিক হলে দেশে ফেরার ইচ্ছে আছে। বাকীটা আল্লাহ জানেন।মৗসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে  দোলা  আত্ন অহংকার’ স্নেহ,‘দেনমোহর’,‘ অন্তরে অন্তরে’, মাতৃত্ব’, দেবদাস’  বিশ প্রেমিক’ সুখের ঘরে দুখের আগুন, গরীবের রানী’,‘ প্রিন্সেস ডায়না’,‘ আম্মাজান’, লুটতরাজ’,‘ বউয়ের সম্মান’,‘ মেঘলা আকাশ’,‘ ইতিহাস’,‘ লাল দরিয়া’, তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’,‘ মোল্লাবাড়ির বউ’,‘ দুই বধূ এক স্বামী’ ইত্যাদি। তার পরিচালিত সিনেমা দু’টি। একটি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অন্যটি ‘মেহেরনিগার’। ‘মেঘলা আকাশ’,‘ দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমাতে অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর