সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

উল্লাপাড়ার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা 

রাজু আহমেদ সাহান,নিজস্ব প্রতিবেদক >> / ২৮৪ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ১২:০১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ৩ কোটি ৮৯ লক্ষ ২ হাজার ১২ টাকা ঘোষণা করা হয়েছে। বাজেটের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ২২ হাজার ১২ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৮০ হাজার টাকা।

২৬ মে রবিবার সকালে বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সুদক্ষ চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন। সভায় বাজেট উপস্থাপন ও আয়-ব্যয়ের চিত্র তুলে ধরেন ইউপি সচিব মোঃ আব্দুস ছালাম।

বাজেটে মাদকবিরোধী, ক্রীড়া ও সৃংস্কৃতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষ রোপণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা-ঘাট, কালভার্ট ও ড্রেন নির্মাণে এ অর্থ ব্যয় করা হবে বলে জানান সচিব।

উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, বড়পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, ইউপি সদস্য আবু বকর সিদ্দিক, শারমিনা খাতুন প্রমুখ। এ সময় বাজেট অধিবেশনে ইউনিয়নের সাধারণ নাগরিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে বাজেটের খুটিনাটি বিষয় আলোচনা শেষে বাজেটকে স্বাগত জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর