শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

তাড়াশে গোয়াল ঘরের মাটির দেয়াল ভেঙ্গে কৃষকের ৭ টি গরু চুরি

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ৩০৯ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৫ মে, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

গোয়াল ঘরের জানালা ও মাটির দেয়াল ভেঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে মো. সাইফুল ইসলাম নামের এক কৃষকের দুধেল, বকনা, ষাঢ় ও বাছুরসহ ৭ টি গরু চোরের দল চুরি করে নিয়ে গেছে। যা আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা।

শনিবার গভীর রাতে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের কৃষক সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। কৃষক সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতি দিনের ন্যায় সন্ধ্যায় ওই কৃষক মাঠ থেকে গরু এনে গোয়াল ঘরে তুলে তালাবদ্ধ করে রাখেন। পরে বাড়ির সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে তিনিসহ সকল সদস্য ঘুমিয়ে যান। আর গভীর রাতে চোরের দল কৃষক সাইফুল ইসলামের বাড়িতে যায়। তারা প্রথমে কৃষকের গোয়াল ঘরের তালা ভাঙ্গার চেষ্টা করে। পরে তালা ভাঙ্গতে ব্যর্থ হলে কৌশলে গোয়াল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। তারপর কোঁদাল দিয়ে জানালাসহ গোয়াল ঘরের দেয়ালের অংশ বিশেষ ভেঙ্গে একে একে দুধেল, বকনা, ষাঢ় ও বাছুর গরু গোয়াল ঘর থেকে মোট ৭ টি গরু বের করে চুরি করে নিয়ে যায়।
এ দিকে সকালে কৃষক সাইফুল ইসলাম ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেথেন গোয়ালের জানালা ও দেয়াল ভাঙ্গা। আর ভিতরে ঢুকে দেখেন তাঁর ৭ টি গরু নাই।
কৃষক সাইফুল ইসলাম জানান, তাঁর চুরি যাওয়া ৭ টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। গরু চুরিতে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। সেই সাথে গরু চোরদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর