শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

আয়নাঘরের গোপন অধ্যায় ফাঁস: বন্দিদশার ভয়াবহ বর্ণনায় নড়েচড়ে বসেছে রায়গঞ্জ

কালের বেলা ডেস্ক >> / ৩৪৯ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১০:১২ পূর্বাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘আয়নাঘর’ নামে পরিচিত এক ব্যক্তিগত বাড়ির রহস্যজনক কাহিনি অবশেষে পর্দার আড়াল থেকে প্রকাশ্যে এল। দুইজন নারী ও পুরুষকে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখার ঘটনায় আলোচিত বাড়ির মালিক সুমন সেখ আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সুমন জানান, পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাত ওই বাড়ির নিচতলায় দুটি কক্ষ তৈরি করে ভাড়া নেন এবং সেখানেই মানববন্ধি-বিচ্ছিন্ন জীবন কাটাতে বাধ্য হন শিল্পী বেগম (৪৮) ও আব্দুল জুব্বার (৭৫)।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক নাজমুল হক রতন জানান, সোমবার রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক আলমগীর হোসেন। জবানবন্দি শেষে সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত সুমন জানায়, আরাফাত নিয়মিত ওই আয়নাঘরে যাতায়াত করতেন এবং আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিও তাদের সহযোগী ছিল। সুমন নিজেই বন্দিদের খাবার সরবরাহ করতেন। বর্তমানে তিনি দুটি পৃথক অপহরণ মামলার আসামি।

উল্লেখ্য, ১ মে গভীর রাতে ভয়াবহ সাহসিকতায় বন্দিদশা থেকে পালিয়ে আসেন শিল্পী বেগম ও আব্দুল জুব্বার। নিজেদের তৈরি একটি সরু সুড়ঙ্গ পথ তাদের মুক্তির একমাত্র রাস্তা হয়ে ওঠে। পরদিন গ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের বাড়িতে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, শিল্পী বেগমকে ২০২৪ সালের ১২ ডিসেম্বর এবং আব্দুল জুব্বারকে ৮ নভেম্বর অপহরণ করা হয়েছিল। তাদের স্বজনরা—মনসুর আলী ও শফিকুল ইসলাম—আলাদাভাবে থানায় মামলা করেন।
বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর