শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের একাডেমিক ভবনে তালা দিয়েছে শিক্ষকরা

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) / ২৫৩ ভিউ:
আপডেট সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগে আজ (৬ এপ্রিল) রবিবার সকালে কলেজের প্রধান ফটক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক ও কর্মচারীরা। তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের সহকারী অধ্যাপক দুলাল হোসেন। একাধিক শিক্ষক অভিযোগ করেছেন যে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজস্ব ইচ্ছা অনুযায়ী শিক্ষক প্রতিনিধি নিয়োগের পাঁয়তারা করছেন, যা কলেজের নিয়ম-কানুনের বিপরীত। এর ফলে শিক্ষক-কর্মচারীরা চরম উদ্বেগ প্রকাশ করে একত্রে কলেজের একাডেমিক ভবনে তালা মেরে দেন।

তালা ঝুলানোর সময় কলেজে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইদুর রহমান, দুলাল হোসেন, আব্দুল কাদের, আসাদুজ্জামান, বুলবুল শহীদ, আবু জাফর, রাশেদুল হাসান, আব্দুল আজিজ, মোনায়েম হোসেন, হেলাল উদ্দিন, রাশেদুল হাসান, প্রভাষক শিশির আহমেদ, নাসিমা ফেরদৌসী, ফজলুল হক, আল আমিন, সহকারী লাইব্রেরীয়ান আবুল বাশার, পিয়ন আব্দুর রাজ্জাক এবং আরো অনেকে।

এ বিষয়ে গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম জানান, দুর্নীতির অভিযোগে কলেজের পূর্ব অধ্যক্ষ আসাদুজ্জামান অব্যাহতি প্রাপ্ত হয়েছেন এবং তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজ বর্তমানে এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং স্থানীয় নিয়মিত কমিটি গঠনের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে কিছু শিক্ষক অফিস ও অধ্যক্ষের কক্ষে তালা মেরে দিয়েছেন, তবে বিষয়টি এডহক কমিটির সভাপতি মহোদয়কে জানানো হয়েছে এবং তিনি দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর