সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সৌদি প্রবাসী অপহরণ: মুক্তিপণ দাবির পর সলঙ্গা থানা পুলিশের অভিযানে জীবিত উদ্ধার, গ্রেপ্তার ১ হত্যাচেষ্টার অভিযোগে উত্তাল শরীফ সলঙ্গা: মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নির্ভীক মুখ: এবিএম ফজলুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা ফিল্মি স্টাইলে ধাওয়া শেষে সলঙ্গায় ডাকাত আটক, আহত এক পুলিশ সদস্য সলঙ্গায় রাতভর পুলিশের অভিযান, চোরাই মালামাল চক্রের ৪ সদস্যসহ গ্রেপ্তার ৫ সেতুর নিচে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। ফিল্মি স্টাইলে গরু ডাকাতি, শেষে সুপার শপে মাংস সরবরাহ চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করল সলঙ্গা থানা পুলিশ। সলঙ্গায় পুলিশের অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার চুরির মিশুক উদ্ধার, পালিয়েছে সহযোগীরা সলঙ্গা থানার বড় সাফল্য: আন্তঃজেলা ট্রান্সফরমার চোরচক্রের ৯ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

কালের বেলা ডেস্ক >> / ১১৭২ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ হামলা সংঘটিত হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সাংবাদিক ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে হামলার শিকার হন। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনার দিন সকালে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ পরিদর্শনে গেলে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। তারা রামদা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে। এতে তার দুই হাত ও এক পায়ের বিভিন্ন অংশ ভেঙে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন।

এ ঘটনায় আহত সাংবাদিকের বাবা আব্দুল বারিক খান প্রধান অভিযুক্ত শাহ পরানসহ ১১ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর