রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

প্রেমিকের প্ররোচনায় স্বামীর মৃত্যু: শাহজাদপুরে নববধূ আটক

নিজস্ব প্রতিবেদক >> / ৩১৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৩:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় প্রেমিকের প্ররোচনায় স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত আব্দুল করিম (২৫) নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। আটক তানজিলা খাতুন (২২) পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে পারিবারিকভাবে করিম ও তানজিলার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর করিমের পরিবার জানতে পারে, তানজিলার পূর্বে প্রেমের সম্পর্ক ছিল তারই গ্রামের প্রতিবেশী সিএনজি চালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে।

সম্প্রতি তানজিলা বাবার বাড়ি গেলে নাহিদ তাকে পুনরায় বিয়ের জন্য চাপ দিতে থাকে। এতে বিরক্ত হয়ে প্রেমিকের প্ররোচনায় তানজিলা তার স্বামীকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে তিনি করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেতে দেন। কিছু সময় পর করিমের তীব্র পেটব্যথা ও জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, “বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী তানজিলাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বিয়ের এক মাসের মাথায় এমন নির্মম ঘটনাটি অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।


আপনার মতামত লিখুন :

৩ responses to “প্রেমিকের প্ররোচনায় স্বামীর মৃত্যু: শাহজাদপুরে নববধূ আটক”

  1. I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering
    what all is needed to get setup? I’m assuming having a blog like yours would
    cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100%
    positive. Any recommendations or advice would be greatly appreciated.
    Kudos

  2. cm88a.con says:

    Hello! I could have sworn I’ve been to this website before but after reading
    through some of the post I realized it’s new to me. Anyhow, I’m
    definitely delighted I found it and I’ll be book-marking and checking back often!

Leave a Reply to 🍌 Dating for sex. Go - yandex.com/poll/LZW8GPQdJg3xe5C7gt95bD?hs=8d932c208ccbbade26cf06eaf2396f97& ticket № 1588 🍌 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর