বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে ঐক্যের আহ্বান: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী

অবশেষে ঘুসখোর পিআইও’র স্ত্রী-সন্তান-সহ দুদকে মামলা

কালের বেলা ডেস্ক >> / ৪১২ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে এই মামলাগুলো দায়ের করেন।

মামলার বিবরণ

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২০২৩ সালে আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। ২০২৪ সালের ৮ মে তার ও তার পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ৩ জুলাই তারা সম্পদ বিবরণী জমা দেন।

১. প্রথম মামলা: আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

দ্বিতীয় মামলা: তার স্ত্রী মর্জিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বামীর অবৈধ আয় দ্বারা ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকার সম্পদ অর্জন করেছেন। এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযুক্ত।

তৃতীয় মামলা: ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে বাবার অবৈধ ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকার সম্পদ ভোগ দখলের অভিযোগ আনা হয়েছে।

মামলার বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, “আমি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেছিলাম, তবে মামলার বিষয়টি জানা নেই।


আপনার মতামত লিখুন :

২ responses to “অবশেষে ঘুসখোর পিআইও’র স্ত্রী-সন্তান-সহ দুদকে মামলা”

  1. Farah says:

    Your prose paints colorful images in my mind. I can visualize every {detail you describe.

  2. Jena says:

    I value how you analyze complicated subjects and make them simple to grasp.

Leave a Reply to Farah Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর