বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকের তাণ্ডব, প্রাণ গেল কৃষক ও দলিল লেখকের উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ৬৫ চরমপন্থি, সিরাজগঞ্জে আত্মসমর্পণ তাড়াশ পৌর যুবদলের নেতৃত্বে আলোচনায় কারা নির্যাতিত নজরুল প্রধান উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা থানায় মামলা গ্রেপ্তার-১ রামকৃষ্ণপুরে সুলতান মাহমুদের নির্বাচনী শোডাউন, মোটরসাইকেল র‍্যালিতে জনসমাগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ লাইনম্যান নূর আলম, চিকিৎসার মধ্যেই বদলি নিয়ে বিপাকে কেরানীগঞ্জে ডিবির অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

গুজরাটে গেমিং জোনে ভয়াবহ আগুন, নিহত ২০

অনলাইন ডেস্ক>> / ১২১৮ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ভারতের গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। শনিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।ঘটনায় আহতদের অবিলম্বে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

ভূপেন্দ্র প্যাটেল বলেন, রাজকোটের গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য পৌর কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দিতেও বলা হয়েছে।

রাজকোট পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেন, টিআরপি গেমিং জোনে আগুন লেগেছে এবং সেখানে কিছু হতাহতের তথ্য রয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধার অভিযান চলছে এবং বেশ কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ব্যবস্থা নেওয়া উচিত তা আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

রাজকোট পৌর কমিশনার আনন্দ প্যাটেল বলেন, চারজন মারা গেছে তবে উদ্ধার অভিযান শেষ হলেই সঠিক সংখ্যা জানা যাবে।

একজন দমকল বাহিনীর কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের কোনো বার্তা পাইনি। অবকাঠামোগত সমস্যার কারণে উদ্ধার অভিযানে অসুবিধার সম্মুখীন হচ্ছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর