মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জের তাড়াশে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ: তদন্তে প্রাথমিক সত্যতা মিলেছে সিরাজগঞ্জ-এ খাস পুকুর নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: প্রাণ গেল দু’জনের উল্লাপাড়ায় ইভটিজিংকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির চুক্তিভিত্তিক ৯ সচিবের নিয়োগ বাতিল: প্রজ্ঞাপন জারি ভাষা দিবসে মাদ্রাসা বন্ধ, উত্তোলন হয়নি জাতীয় পতাকা” তদন্তে প্রশাসন, আইনগত ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক উদ্যোগ: চা বিক্রেতা শারমিনের পরিবারের পূর্ণ দায়িত্ব নিল ‘আমরা বিএনপি পরিবার’ তাড়াশে নির্বাচনী উত্তেজনার রেশ: বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৭ জন গুরুতর আহত স্বৈরাচারের বিরুদ্ধে জবাব দিতে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান চর ভানুডাঙ্গায় মানবতার ছোঁয়া: একদিনেই ১,৮২৯ জনকে বিনামূল্যে চিকিৎসা দিল বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন নিরাপত্তায় জিরো টলারেন্স সশস্ত্র বাহিনীকে প্রধান উপদেষ্টার কড়া নির্দেশনা

দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই: মাসুদ রানার শাস্তিমূলক অবনতি

কালের বেলা ডেস্ক >> / ১১৭০ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাকে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুনর্বহাল করা হয়েছে। বহুল আলোচিত একটি বিভাগীয় মামলায় শাস্তির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা পুলিশ বিভাগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিভাগীয় তদন্তে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে তাকে তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করা হয়েছে। বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে রংপুরে জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) পরিদর্শক পদে দায়িত্ব পালনের সময় একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে মাসুদ রানার বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হলে দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে দায়ী করে প্রতিবেদন দেয় তদন্ত কমিটি।

তদন্ত শেষে পুলিশ সদর দপ্তরের অনুমোদনের পর মাসুদ রানার ওসি পদে থাকা বাতিল করে তাকে এসআই পদে নামিয়ে আনা হয়।

প্রসঙ্গত, মাসুদ রানা ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেন। পরে ২০২৫ সালের ৮ মার্চ তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেন।

ঘটনার বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন,
২০১৮ সালের রংপুরের একটি ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় পুলিশ বিভাগের অভ্যন্তরে ফের একবার নৈতিকতা ও জবাবদিহিতার প্রশ্নটি সামনে চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত শুদ্ধাচার রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

১৭ responses to “দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই: মাসুদ রানার শাস্তিমূলক অবনতি”

  1. Awsome site! I am loving it!! Will come back again. I am bookmarking your feeds also.

Leave a Reply to ✏ + 1.550416 BTC.NEXT - https://graph.org/Payout-from-Blockchaincom-06-26?hs=e1a4e591d23fc7fde7fa682175905604& ✏ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর